চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি    |    ০৫:১৪ পিএম, ২০২৩-০৪-০২

টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আব্দুস সবুর খান, টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। আজ রবিবার ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁদপুরের মো: শামীম (২৩), গাজীপুরের মো: সালমন মিয়া (২২), রংপুরের রবি রায় (২০) এবং ঢাকার মো: নুরনবী ওরফে বাবু (৪২)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে ছিনতাইচক্রের একদল ছিনতাইকারী অবস্থান করছে। পরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের দলনেতাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাকু ও ২টি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।
এদিকে টঙ্গীর সাতাইশ পূর্বপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে  সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে ছাত্রীর বাবা টঙ্গী পশ্চিম থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 
আটককৃতের নাম সাব্বির মাহমুদ (২০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার দুবাশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে।
পুলিশ জানায়, সাব্বির সহযোগীসহ ওই ছাত্রীকে তার ভাড়া বাসার ছাদের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ভুক্তভোগীকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাড়ির মালিক সালাউদ্দিন ও আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয় পুলিশ। 
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। রাতে মামলার পর আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর