শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২১-০৫-১১
আব্দুল্লাহ আল মামুন সৌদিআরব থেকে : ১০ মে সন্ধায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,
সৌদি কর্তৃপক্ষ যে সমস্ত দেশ হতে আগমন এখনো নিষিদ্ধ করা হয়নি সে সমস্ত দেশ হতে কেউ সৌদিতে আসলে তাকে সৌদিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
এই নির্দেশ আগামী ২০ মে হতে কার্যকর হবে। যার আওতায় বাংলাদেশ ও থাকবে। তবে কয়েক ক্যাটাগরির ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবেনা, তারা হলেনঃ
১। সৌদি নাগরিকগন, তাদের বিদেশী স্বামী/ স্ত্রী- পুত্র, কন্যা এবং তাদের সাথে আগত গৃহকর্মীগণ।
২। ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) মুকীমের সাথে আগত নন ইমিউন গৃহকর্মীগণ।
৩। যেকোন ইমিউন ব্যক্তি (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে)।
৪। ডিপ্লোম্যাটগন, ডিপ্লোমেটিক ভিসাধারীগণ এবং তাদের পরিবারবর্গ। রাষ্ট্রীয় অতিথীগণ।
৫। বিমান ও জাহাজের ক্রুগন।
৬। আন্তর্জাতিক পন্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা।
৭। স্বাস্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোন ব্যক্তি। এছাড়া কর্তৃপক্ষ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করেন।
অপর এক বার্তায় সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে, এবং সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো টিকেটের মূল্যের সাথে হোটেলে অবস্থানের চার্জও নিয়ে নিবে। এছাড়া বিমানে উঠার পূর্বে প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদ ( মিনিমাম যাত্রার ৭২ ঘন্টা পূর্বে সম্পাদিত) নিশ্চিত করতে হবে
সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে সাত দিন, এবং অবস্থানের ৬ষ্ঠ দিন আলামত সংগ্রহের পর ৭ম দিন রেজাল্ট নেগেটিভ হলে সৌদিতে অবস্থানে আর কোন বাধা থাকবে না।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited