চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে উচ্ছেদ করা দোকান ফের দখলের অভিযোগ

মুরাদনগরে উচ্ছেদ করা দোকান ফের দখলের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৫ পিএম, ২০২১-০৬-০২

মুরাদনগরে উচ্ছেদ করা দোকান ফের দখলের অভিযোগ

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে সরকারি যায়গায় অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদের পর ফের দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলদার অনেকেই উচ্ছেদ করা অংশে টিনের চাল ও  ছাউনি বানিয়ে দোকান পরিচালনা করে আসছেন। যার ফলে উচ্ছেদ হওয়া দোকানের জায়গাগুলো ফের দখল হয়ে যাচ্ছে। 
জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে চলতি বছরের ৯মার্চ যানজট নিরসন ও মহাসড়ক ফুটপাত মুক্ত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এসময় সড়কের পাশে গড়ে উঠা প্রায় ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর যানজট কিছুটা নিরসন হলেও বর্তমানে এ জায়গা আবার দখল করার ফলে যানজট আগের রূপে ফিরে আসছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোম্পানীগঞ্জ বাজারে উচ্ছেদ করা দোকানগুলোর বাশ, কাঠ, টিনসহ বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। কোন কোন জায়গায় এসব উচ্ছেদকৃত স্থাপনার উপর ছাউনি বানিয়ে আবার কেউ টিনের চালা তৈরি করে তার নিচে ব্যবসা পরিচালনা করছেন। ইতিমধ্যে এ বাজারেরর সততা প্লাস্টিক পট্টিতে দুটি দোকান নির্মান কাজ সম্পূর্ন করে আরো দুটি দোকান নির্মানের কাজ অব্যাহত রেখেছেন উপজেলার কুলুবাড়ি গ্রামের তাজুল ইসলাম, গুঞ্জুর গ্রামের খালেক মিয়া, ধামঘর গ্রামের তাজুল ইসলাম ও ব্যবসায়ি রুহুল আমিন। যার ফলে বাকি দখলদাররাও দোকান নির্মান করতে সক্রিয় হচ্ছে বলে জানা গেছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, যারা এ দোকানগুলো নির্মান করছেন তারা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায় এ দোকান নির্মানের কাজগুলো করছেন। দখলদারদের কেউ কেউ মৌখিকভাবে এসব প্রবাবশালীদের কাছ থেকে এ দোকানের জায়গাগুলো কিনেছেন। 
দখলদার ধামঘর গ্রামের তাজুল ইসলামের সাথে দোকান দখলের ব্যাপারে কথা হলে তিনি বলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেছেন আমরা আমাদের দোকনগুলো একটু একটু করে নির্মান কাজ শেষ করে ফেলতে তাই আমরা দোকানগুলো নির্মান করছি। এ বিষয়ে চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, এটা সড়ক ও জনপথের জায়গা আমি অনুমতি দিব কিভাবে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। যারা এভাবে সরকারি জায়গা দখল করছেন এটা অন্যায় করছেন। দখলদারদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রশাসনকে অবগত করব। সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা জেলা উপসহকারি প্রকৌশলী মো: হুমায়ুন কবির বলেন, যারা এ জায়াগাগুলো ফের দখল করছেন তাদেরকে প্রথমে মৌখিকভাবে বাধা দিব না মানলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা এ দোকানগুলো আবার উচ্ছেদ করার ব্যবস্থা করব। 
মুরাদনগর উপজেলা  নিবার্হী অফিসার অভিষেক দাশ গণমাধ্যমকর্মীদের জানান, আমি লোকজন পাঠাব ওই জায়গা পরিদর্শন করতে। যারা এ যায়গাগুলো দখল করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।  

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর