শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০১ পিএম, ২০২১-০৬-১১
মোহাম্মদ ইসমাইল হোসেন,(ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রফিকুল ইসলাম সবুজ নামে এক যুবলীগ নেতা ও মেম্বারপ্রার্থীর উপর নৃশংস হামলা করেছে এক ইউপি সদস্য ও তার লোকজনেরা। পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে ৪নং ইউপি সদস্য মোঃ নূরে আলম ও তার লোকজনেরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট এলাকায় ৪নং ওয়ার্ডের সদস্য নূরে আলম ও তার ভাতিজা হাসানের নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে ওই হামলা হয়।
জানা যায়, সদস্য মোঃ নূরে আলমের নেতৃত্বে হামলার সময় দা ও কিরিস দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক ভাবে জখম করে। সবুজের বা হাতের ৩ টি আঙ্গুল ৭০ ভাগ কেটে যাওয়ায় আঙ্গুল গুলো টিকিয়ে রাখা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নূরে আলম মেম্বার কে গ্রেফতার করেছে।
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর ভূইয়া বলেন,মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে মেম্বারপদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই বর্তমান মেম্বার আলম ও তার লোকজনেরা রফিকুল ইসলাম সবুজের উপর প্রতিহিংসা পরায়ন হয়ে ওঠে।এরই জের ধরেই তার উপর বর্বর হামলা চালায়।হামলাকারীদের উপর্যুক্ত বিচার দাবি করেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানূর রহমান জানান,হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলম মেম্বারকে গ্রেফতার করেছে।আহত সবুজের ভাই জসিম বাদী হয়ে মামলা দায়ের করেছে।আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited