শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৭ পিএম, ২০২৩-০৬-১৯
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় কৌশলে ফুসলিয়ে ১৩ বছরের এক কিশোরিকে দুইদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন উত্তর আকালিয় গ্রামের ইনু মিয়ার ছেলে রাবিব হাসান নাঈম (১৯) ও শ্রীমদ্দি গ্রামের রফিকুল ইসলাম সরকারের ছেলে মো. ইমন সরকার (২২)। পুলিশের এসআই ইকবাল মনির জানান, রবিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার একটি মেয়ে চিকিৎসাধীন থাকার খবর পান। পরে মেয়েটির মা গতকাল সোমবার হোমনা থানায় এসে মামলা দায়ের করলে আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গত বৃহস্পতিবার আসামী রাবিব হাসান নাইমের নানার বাড়ি উপজেলার শ্রীমদ্দি গ্রামের তোতা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। কিশোরী মেয়েটি হোমনা উপজেলা সদরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শ্রীমদ্দি দরগা বাড়ির (গাঙ্কুল বাড়ি) মাঠে সমবয়সীদের সাথে খেলাধুলা করছিল মেয়েটি। এমন সময় রাবিব হাসান নাঈম (১৯) মেয়েটিকে ফুসলিয়ে সুকৌশলে তার নানা তোতা সরকারের বসত ঘরের বারান্দার রুমের ভেতর নিয়ে দুইদিন ধরে আটকে রেখে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে শুক্রবার সকাল ১০টার দিকে কিশোরীকে ছেড়ে দেয় তারা। বাড়িতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে মা-বাবা তাকে শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশে ভর্তি করায়। বিষয়টি রবিবার রাতে হাসপাতাল থেকে হোমনা থানা পুলিশকে জানানো হয়। গতকাল সোমবার মেয়েটির মা বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী রাবিব হাসান নাঈম ও ইমন সরকার গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আসামীদের বরাত দিয়ে জানান, আমামীরা এর আগেও মেয়েটিকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোমনা থানায় একটি মামলা করেছেন। গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited