চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় ভাঙ্গারির দোকান থেকে মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৪ পিএম, ২০২০-১১-১১

আখাউড়ায় ভাঙ্গারির দোকান থেকে মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাঙ্গারির দোকান থেকে মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মর্টার শেলটির ওজন ৩৫ কেজি।লোহা মনে করেই মর্টার শেলটি কিনেছিলেন ভাঙ্গারি দোকানের মালিক। বুধবার সকাল ১১টায় পৌরসভার নারায়নপুর বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।বর্তমানে মর্টার শেলটি ওই দোকানে ড্রামবর্তী পানির নিচে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবে বলে জানিয়েছে থানা পুলিশ।দোকানের মালিক আলমগীর মিয়া বলেন,১০ নভেম্বর মঙ্গলবার বিকালে তমা কম্পানির শ্রমিকরা পুরাতন রড সহ মর্টারশেলটি বিক্রি করে।পরেরদিন এটি দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মর্টার শেলটি নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে।ধারণা করা হচ্ছে,মর্টার শেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না। এ বিষয়ে আখাউড়া থানার ওসি(তদন্ত) মাসুদুল আলম জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেলটি পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর জানা যাবে মর্টার শেলটি সক্রিয় কিনা। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর