চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীলঙ্কাকে সাহায্যের ইঙ্গিত দিলো আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:২০ পিএম, ২০২২-০৪-২১

শ্রীলঙ্কাকে সাহায্যের ইঙ্গিত দিলো আইএমএফ

শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা তলানিতে। এরই মধ্যে চরমে পৌঁছেছে দেশবাসীর ক্ষোভ। তৈরি হয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে মরিয়া শ্রীলঙ্কার সরকার। আগেই আর্থিক সাহায্য চেয়ে দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর কাছে। তবে প্রথমে সেভাবে সাড়া না মিললেও এবার দেশটির পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা করছে সংস্থাটি।

এক টুইট বার্তায় এমনই ইঙ্গিত দিয়েছে শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয়। এদিন ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে প্রতিবেশী রাষ্ট্রটির হয়ে তদবির করার পাশাপাশি যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।এর আগে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরির নেতৃত্বে ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে পৌঁছায় শ্রীলঙ্কার প্রতিনিধি দল। দেশের প্রায় শূন্য অর্থ ভান্ডারের খানিকটা হাল ফেরানোর পাশাপাশি খাবার, জ্বালানি ও ওষুধের আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়ার আশায় সোমবার থেকে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে করছেন তারা।

সাবরির সহযোগী শমির জাভাহির জানান, বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থার হাল ফেরাতে র্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট বা আরএফআই পদ্ধতিকে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। হয়তো আইএমএফ বিষয়টি পর্যালোচনা করে দেখবে।এরই মধ্যে শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে ভারত। যার মধ্যে অবিলম্বে বর্তমান সঙ্কট কাটিয়ে উঠতে জ্বালানি, খাবার ও ওষুধ কেনার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও রয়েছে।

লাগাতার বিক্ষোভের মুখে পড়ে এরউ মধ্যে ক্যাবিনেট ঢেলে সাজিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এ বার ‘স্বচ্ছ প্রশাসন গড়তে’ সংবিধানে একাধিক সংশোধনী আনার প্রস্তাব আনলেন তিনি। তাঁর দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সোমবারই অর্থনৈতিক পর্যায়ে একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়ার দায় স্বীকার করে নিয়েছেন রাজাপক্ষে। তবে দেশের হাল ফেরাতে যে তিনি বদ্ধপরিকর তা-ও জানিয়েছেন তিনি।

এ দিকে মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মধ্য শ্রীলঙ্কার রামবুক্কানা। এই ঘটনায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন অন্তত ১৩ জন। অভিযোগ, একটি ব্যস্ত সড়ক অবরোধ করে তেল-সঙ্কটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। হঠাৎ পুলিশকে নিশানা করে পাথর ছুড়তে শুরু করেন তাঁরা। পাল্টা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর