চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সহজ জয়ের ম্যাচে ২ হাজারি ক্লাবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক:    |    ০১:০২ পিএম, ২০২২-০৩-১৩

সহজ জয়ের ম্যাচে ২ হাজারি ক্লাবে লিভারপুল

একের পর এক আক্রমণের সুফল মিললো দুই অর্ধেই। একটি করে গোল দিয়ে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়লো লিভারপুল। ব্রাইটনের বিপক্ষে এ জয়ের ম্যাচে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ২ হাজার গোলের মাইলফলক ছুঁয়েছে অলরেডরা। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বল দখলের লড়াইয়ে স্বাগতিকরা এগিয়ে থাকলেও, গোটা ম্যাচে আক্রমণের আধিপত্য ছিল মোহামেদ সালাহ, সাদিও মানেদেরই।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা ক্রস দেন জোয়েল ম্যাটিপ। সেটিতে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন লুইস ডিয়াজ। এরপর প্রথমার্ধে আর তেমন জোরালো আক্রমণ সাজাতে পারেনি লিভারপুল। ফলে স্কোরলাইন থেকে ১-০'ই।

দ্বিতীয়ার্ধে ফিরে শুরু থেকেই গোলের জন্য মরিয়া দেখা যায় ক্লপের শিষ্যদের। ম্যাচের ৫৬ মিনিটে ব্যর্থ হল সালাহর প্রচেষ্টা। তবে তিন মিনিট পর ব্রাইটন ডিফেন্ডারের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে দলের সহজ জয় নিশ্চিত করেন সালাহ।

এটি ছিল প্রিমিয়ার লিগে লিভারপুলের ২ হাজারতম গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগে ২ হাজার গোল করলো তারা। পাশাপাশি ২০২০ সালের ফেব্রুয়ারির পর লিগে টানা ৮টি ম্যাচ জিতলো তারা।

এ জয়ের পর ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ব্রাইটন আছে ১৩ নম্বরে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর