শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৫২ এএম, ২০২৩-০২-১৪
এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি : সাউথ এশিয়ান বিজনেস এ্যাওয়ার্ড পেলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বাসিন্দা ব্যবসায়ী ও সমাজ সেবক আবু রাইয়ান আশয়ারী রছি। সামাজিক ও ব্যবসায়ীক অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এ্যাওয়ার্ড -২০২২ ভূষিত হয়েছেন। ১০ ফেব্রুয়ারী (শুক্রবার) নেপালের একটি হোটেলে ব্যবসা ও সহযোগীতা বিষয়ক অনুষ্ঠানে তাকে এ এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নেপালের প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী রাম কুমারী ঝাকরি এমপি,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নেপালের সাবেক সংস্কৃতি,পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জীবন রাম শ্রেষ্ঠা এমপি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রেম আলে মগর এমপি,রমা আলে মগর এমপি,জয় রামা থাপা এমপি,সাবেক মন্ত্রী দীপক নিরুলা,বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এনামুল হক,কৃষ্ণ বাহাদুর প্রমুখ। ব্যবসা ও পর্যটন খাতের উন্নয়নে সহোযোগিতা ছিলো অনুষ্ঠানের আলোচনার বিষয়।অনুষ্ঠানে প্রধান অতিথি দীর্ঘ মেয়াদি ব্যবসায়ীক সম্পর্ক পরিকল্পনা উন্নয়নের উপর জোর দেন। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশীপ এ্যাওয়ার্ড হলো ব্যবসায়ীক সম্প্রদায়ের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। এ পুরস্কার দেয়া হয় যারা ব্যতিক্রমী নেতৃত্বের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ভাবনা, নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। আবু রাইয়ান আশয়ারী রছিকে নির্বাচিত করা হয়েছে ব্যবসায়িক উদ্ভাবনী চিন্তা ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ।তার এ অর্জনে বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো বিজয় উল্লাসের সাথে সাথে তার এ কৃতিত্বকে তার মরহুম পিতা বিশিষ্ট সমাজ সেবক এরশাদ হোসেন সাজুর যোগ্য উত্তরসুরী হিসেবে দেখছেন।আবু রাইয়ান আশয়ারী রছি এম/এস রাইয়ান কনস্ট্রাকশনের স্বত্তাধীকারী ও চেয়ারম্যান এরশাদ হোসেন সাজু ট্রাস্ট।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited