শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৩ পিএম, ২০২১-০৭-০৮
আশরাফুল আলম আইয়ুব : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষিত কঠোর লক ও শাটডাউন বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছেন কাপাসিয়া থানা পুলিশ। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদের নেতৃত্বে দিন রাত কাজ করছেন থানা পুলিশ। চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের সবে মাত্র ৮ দিন অতিবাহিত হচ্ছে। তাই কাপাসিয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বিভিন্ন মোড় এবং উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের এলোপাথারি চলাচল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এ ছাড়া অকারণে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করায় পথচারীদের সচেতন করতে বাধ্য করেছেন পুলিশ। অপরদিকে আইন অমান্য করায় একাধিক মোটরসাইকেলের চালকের বিরুদ্ধেও মামলা দিয়েছে পুলিশ। জানা যায়, সকাল ১০টায় কাপাসিয়া শহরের ব্যস্ত সড়কগুলোতে হঠাৎ দেদারছে ব্যাটারিচালিত অটোরিকশা চলছিল। এই অটো যানে করে সকালে নানা অজুহাতে অনেক মানুষ শহরে প্রবেশ করতে থাকে। দুপুর ১২টার দিকে চেকপোস্টগুলোতে পুলিশ কঠোর নজরদারি শুরু করলে মুহূর্তের মধ্যেই শহর এলাকা জনশূন্য হয়ে পড়ে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো আলম চাঁদ বলেন, জনগণকে সরকারি নির্দেশনা মানাতে পুলিশ একটু কঠোর হয়েছে। কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা ও সহকারী কমিশনার ভূমি রোবাইয়া ইয়াসমিন তমা সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে চলেছেন। তাছাড়া উপজেলা প্রশাসন, কাপাসিয়া থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের ফেসবুক আইডি থেকে সরকারি নির্দেশনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ধারাবাহিক ভাবে বার্তা প্রদান করছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জন প্রতিনিধিরাও মাঠে তৎপর রয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited