শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১১ পিএম, ২০২২-০৮-২০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে উপজেলার অলিপুর গ্রামের অমর আলীর পুত্র হান্নান মিয়া, মায়া মিয়ার পুত্র হায়দর মিয়া ও সুমন মিয়াগংরা। বিশেষ করে এ চক্রটি বালু উত্তোলন এর জন্য রাতে অথবা সরকারী বন্ধের দিন টার্গেট করে। অসংখ্য শ্রমিক কাজে লাগিয়ে নদীর একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ট্রাক ভর্তি করে অন্যত্র সরিয়ে নেয়। সর্বত্র প্রশাসন ও আইনকে অমান্য করছে। এ যেন একই রাজ্যে ভিন্ন রাজা। দেশের প্রচলিত আইন-আদালত যেন তাদের কাছে কিছুই না। প্রশাসন এর পক্ষ থেকে এসব চক্রকে একাধিকবার অর্থদন্ড প্রদান ও জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে আদায় করা হলেও কিছুদিন পর পর ফের অবৈধ ভাবে বালু উত্তোলন শুরু হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, এসব অর্থলোভীদের খুটির জোর কোথায় ?। এসব কি বন্ধ হবেনা। সর্বশেষ গত ১৫ আগস্ট সরেজমিন দেখা গেছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে সরকারী বন্ধ থাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এ চক্রটি। এ সংবাদ পরিবেশন পর্যন্ত বালু উত্তোলন অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অফিস সুত্র জানায়- অভিযানে অর্থদন্ড প্রদান ও জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে তা আদায় করা হলেও কোনভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা। তাদের বিরুদ্ধে পুনরায় অভিযান করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited