চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় ড্রেজার মেশিন অপসারনের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় ড্রেজার মেশিন অপসারনের দাবিতে মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:০৪ এএম, ২০২২-০৪-২৭

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় ড্রেজার মেশিন অপসারনের দাবিতে মানববন্ধন

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটার ড্রেজার মেশিন অপসারনের দাবিতে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সাহেবনগর গ্রামে শতাধিক কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন- সাহেবনগর গ্রামের কৃষক মো: জব্বার, কাজী রফিক, আবুল কালাম, সাহেবনগর জামে মসজিদের সভাপতি বাতেন মাস্টার, সেক্রেটারি মো: গিয়াসউদ্দিন, সদস্য কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন- শ্রীকাইল সাহেবনগর বিলে দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে মাটি কাটছেন একই গ্রামের মৃত. জামাল উদ্দিন ধনুর ছেলে ইসমাঈল হোসেন উজ্জল। ৪ বছর আগে উজ্জল এইা বিলে ৬০শতক জমি ক্রয় করে প্রথম ড্রেজার মেশিন স্থাপন করেছিলেন। এখন সে ওই বিলের কৃষকদের জিম্মি করে ৫শ’ শতক জমি কিনে সেখান থেকে মাটি কাটছেন। তার ড্রেজার স্থাপনের জায়গায় সাহেবনগর জামে মসজিদের ওয়াকফ্কৃত ৪১ শতক জমিও রয়েছে। ইতিমধ্যে মসজিদের জমিও ড্রেজার গর্তে ভেঙে বিলিন হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করলে উজ্জল তার দলবল নিয়ে মসজিদ কমিটির সদস্য কাজী জাহাঙ্গীরকে হুমকি দিচ্ছেন মসজিদের জমি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। ড্রেজার ব্যবসায়ীদের কৌশল হচ্ছে প্রথম কিছু জমি কিনে সেখানে ড্রেজার মেশিন স্থাপন করা। পরে ড্রেজার স্থাপনকৃত জমি থেকে মাটি কাটার ফলে আশপাশের জমিগুলো ভাঙ্গনের সৃষ্টি হলে, পাশের জমিগুলো কৃষকদের কাছ থেকে নামমাত্র দামে কিনে নিয়ে মাটি কাটা অব্যাহত রাখছেন। ভাঙা জমি ড্রেজার গর্তে বিলিন হওয়ার ভয়ে কৃষকরা এক প্রকার জিম্মি হয়ে নামমাত্র দামে তা বিক্রি করতে এসব মাটিখেঁকোদের কাছে বাধ্য হয়। আমরা চাই কৃষিজমি রক্ষায় প্রশাসন যেন এসব ভূমিখেঁকো ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে কৃষদের পাশে দাড়ায়। তা না হলে ড্রেজার ব্যবসায়ী এসব মাটিখেঁকোদের কাছে জিম্মি হয়ে কৃষক তাদের কৃষি জমি হারাবে। 
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাহেবনগর গ্রামের পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম, কৃষক মো: বাবুল, মো: মোখলেস, হেনা আহাম্মদ হেলাল, ফজলুল হক প্রমুখ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর