চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চিকিৎসকদের গবেষণায় মনোযোগ দিতে বললেন প্রধানমন্ত্রী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৫৮ পিএম, ২০২২-০১-০৯

চিকিৎসকদের গবেষণায় মনোযোগ দিতে বললেন প্রধানমন্ত্রী

সেবা দেওয়ার পাশাপাশি গবেষণায় মনোযোগ দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০৯ জানুয়ারি) সকালে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘যারা নামি-দামি চিকিৎসক হয়ে যান, তারা চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন। কিন্তু কিছুটা সময় যদি আপনারা গবেষণায় ব্যয় করেন, তাহলে আমাদের দেশের পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুতে মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তি কিভাবে বাড়ানো যায়―সেটার ব্যবস্থা নেওয়া যায়। ’

বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ক্যান্সার ইউনিট স্থাপনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দ্রুত ও মানসম্পন্ন কাজ যেন হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ’ এছাড়া জটিল ও কঠিন রোগের চিকিৎসা তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আমরা ইতোমধ্যে অন্যান্য জটিল রোগসহ ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে হৃদরোগ, কিডনি, ক্যান্সার রোগের সেবা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাচ্ছি শুধু রাজধানীমুখী নয়, এই সেবাটা যেন একেবারে তৃণমূল মানুষ পায় সেজন্য প্রত্যেকটা বিভাগে এটা প্রতিষ্ঠা করতে চাই। ক্যান্সার, কিডনি ও হৃদরোগ থেকে বাঁচতে সবাইকে ‘বিশেষভাবে’ সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের দেশে ক্যান্সারের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যাচ্ছে। কিডনি রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, হার্টের রোগের (হৃদরোগ) প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এক্ষেত্রে জনগণকে বলবো এসব রোগ যখন বেশি দেখা যাচ্ছে তখন স্বাস্থ্য সুরক্ষা মানা এবং কি কি স্বাস্থ্যবিধি মানলে নিজেকে সুস্থ রাখা যায় এবং খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব ব্যাপারে সবাইকে একটু বিশেষভাবে সচেতন হতে হবে। ’কোভিড-১৯ এর টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘এই অতিমারীকে যেভাবেই হোক আমাদের মোকাবিলা করতে হবে। এজন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। ’ এ সময় স্বাস্থ্যখাতে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কাজের পাশাপাশি এ সেক্টরে সফলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা প্রবাসী মোঃ এনামুল হক সরদারের উদাত্ত আহ্বান

শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা প্রবাসী মোঃ এনামুল হক সরদারের উদাত্ত আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির ...বিস্তারিত


নোয়াখালীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে  তরুণকে  ছুরিকাঘাতে  হত্যা,  আহত  ২

নোয়াখালীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে  তরুণকে  ছুরিকাঘাতে  হত্যা,  আহত  ২

জিএসএসনিউজ ডেস্ক : : গিয়াস রনি,নোয়াখালী: প্রতিনিধি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিক...বিস্তারিত


জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সাদ্দাম

জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সাদ্দাম

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ...বিস্তারিত


এবার চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা

এবার চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদ...বিস্তারিত


তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জা...বিস্তারিত


২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর