চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

হোমনায় কুকুরের কামড়ে আহত ১৯, ফার্মেসিতেও ভ্যাকসিন সংকট

হোমনায় কুকুরের কামড়ে আহত ১৯, ফার্মেসিতেও ভ্যাকসিন সংকট

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:১৩ পিএম, ২০২১-০৬-০৮

হোমনায় কুকুরের কামড়ে আহত ১৯, ফার্মেসিতেও ভ্যাকসিন সংকট

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় শিয়াল-কুকুরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ। গ্রাম ও শহরের অলিগলিতে দিনের বেলায় দল বেঁধে ঘুরে বেড়ায় কুকুর আর রাতের বেলায় শিয়াল। পাঁচ গ্রামের অন্তত ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। সোমবার রাত দশটা পর্যন্ত উপজেলার ফজুরকান্দি, ঘারমোড়া, শ্যমপুর, শ্রীপুর ও খোদে দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এক সঙ্গে এত মানুষকে কুকুরে কামড়ানোর ফলে সদরের ফার্মেসিগুলোতেও দেখা দিয়েছে এন্টি র‌্যাভিস ভ্যাকসিনের (প্রতিশেধক) সংকট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেন্সে এই ভ্যাকসিন না থাকায় ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপজেলা পর্যায়ে দেওয়া হয় না এই ভ্যাকসিন; জেলা সদর হাসপাতালে থাকে। কুকুরের কামড়ে আহত শিশুসহ ১৯ জন নানা বয়েসি নারী ও পুরুষ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরা হলেন- ফজুরকান্দি গ্রামের তাসফিয়া (৪), আ. রহমান (৫), হোসাইন (৬), শারমিন আক্তার (২৬), রাহিমা (৬), সামিয়া (১৮), আতিক (১২),  ছোট ঘারমোড়া গ্রামের রুশিয়া বেগম (৫০), জিসান (৭), খাদিজা (১৪), শাহনাজ (৩০), শাওন (১২), সেলিম (২৬), মিরাজ (২৮), মারিয়া (৬), লিটন (৪০), শ্রীপুর গ্রামের রাফী (৮), শ্যামপুর গ্রামের শাওন (১২) ও খোদেদাউদপুর গ্রামের মাসুদা আক্তার (২৮)। এ ঘটনায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। 
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, হঠাৎ করেই ক্ষীপ্র গতিতে দৌরে এসে যাকে পাচ্ছে তাকেই ঝামটে ধরে এলাপাথারি কামড়ে আহত করেছে। তবে কয়টি কুকুর কামড়েছে নির্দিষ্ট করে তা বলতে পারেনি কেউ।
কুকুরের কামড়ে আহত শিশু রাফীর হাসপাতালে চিকিৎসা করাতে এসে মা জানান, আচমকাই কোথা থেকে যেন এসে লাফ দিয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা তার ছেলের পিঠে, হাতের বাহুতে ঝাপটে ধরে কামড়াতে থাকে। সঙ্গে সঙ্গে লঠি-সোঁটা নিয়ে তাড়া করে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তিনি  আরও বলেন, হাসপাতালে ভ্যাসসিন পাইনি। বাজারের কোনও ফার্মেসিতেও নেই। পরে দাউদকান্দির গৌরীপুর থেকে এনে তারপর দিতে হয়েছে। 
ফার্মেসিতে ভ্যাকসিন সংকট সম্পর্কে উপজেলা সদরের বিল্লাল মেডিকেল হলের প্রতিনিধি আ. সালাম বলেন, ‘এন্টি র‌্যাভিস ভ্যাকসিন আমাদের কাছে যা ছিল, আজই শেষ হয়েছে। এটি সচরাচর প্রয়োজন পড়ে না বিধায় বেশি বেশি রাখা হয় না। সবাই দুই-একটা করেই দোকানে রাখে। আজ এক সঙ্গে অনেককে কামড়ানোর ফলে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। আগামীকালই আর এই সংকট থাকবে না।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, ‘হঠাৎ কুকুরের উৎপাত বেড়ে গেছে। আজ দিনে রাতে কয়েকটি গ্রামের ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। প্রথমেই তাদের সাবান ও পানি দিয়ে ভালো করে অনেক সময় ধরে ধুয়ে ড্রেসিং করা হয়েছে। তারপর ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন সংকট সম্পর্কে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি র‌্যাভিস ভ্যাকসিন (প্রতিশেধক) নেই। জেলা সদর হাসপাতালে পাওয়া যায় এই ভ্যাকসিন। ফলে বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে কিনে আনতে হয়েছে।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর