শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৮ পিএম, ২০২১-০৭-১৬
মোহাম্মদ ইসমাইল হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি: ‘‘জয় হউক মানবতার, আলোকিত মানুষ গড়ার লক্ষে’’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শহীদ নাহিদা মানবকল্যাণ সংগঠনের আয়োজনে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর লামার বাড়ির মরহুম হেবজু মিয়ার বাড়িতে ৫১ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২কেজি পেঁয়াজ, ১কেজি তেল,আধা কেজি রসুন,আধা কেজি আদা, ১কেজি চিনি,২ প্যাকেট সেমাই এবং ২ প্যাকেট দুধ। পবিত্র ঈদুল আযহা (কোরবানির ঈদ) উপলক্ষে শহীদ নাহিদা মানবকল্যাণ সংগঠনের সকল সদস্যদের ক্ষুদ্র প্রচেষ্টায় এসব খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। খাদ্যসামগ্রী উপহারের সময় উপস্থিত ছিলেন শহীদ নাহিদা মানবকল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র সভাপতি শাহজাদা ভূঁইয়া,ক্রিয়া সম্পাদক আক্তার হোসেন,সদস্য রাব্বি মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান মিয়া,রহিম মিয়া,আনোয়ার হোসেন, নাজির হোসেন প্রমুখ।
দোয়া মাহফিল শেষে সংগঠনটির সিনিয়র হিসাব রক্ষক শাহেদ মুন্সি বলেন,যারা আমাদের উপহার গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানায়।যাদের সহযোগিতা ও চেষ্টায় সংগঠনটি মানবকল্যাণে এগিয়ে যাচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন,খাদ্যসামগ্রী উপহার অনুষ্ঠানে প্রবাসী দেলোয়ার হোসেন,শামিম মিয়া,কবির হোসেন,মনির হোসেন,পাবেল খাঁন, কাউছার মিয়া এবং আমজাদ হোসেন আর্থিকভাবে সহযোগিতা করেন। নূরপুর লামার বাড়ি বধূবরণ শাড়ি বিচিত্রার সৌজন্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ভবিষ্যৎ এ চলমান থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited