চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে বিশাল মানববন্ধন

নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে বিশাল মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:২৪ পিএম, ২০২২-০৭-০৭

নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে বিশাল মানববন্ধন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ধর্মীয় উস্কানি দিয়ে ফেসবুক স্টাট্যাস দেওয়াকে কেন্দ্র করে নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধক্ষ্যকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে নড়াইলে `নিপিড়নের বিরুদ্ধে নড়াইল’ ব্যানরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন হয়। স্মারক লিপিতে ধর্মীয় উস্কানী দেয়া ছাত্র রাহুল দেবের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ উস্কানীদাতা কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিচার, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কলেজে নিরাপত্তা সহ স্বপদে বহাল এবং বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১০টায় নড়াইল আদালত চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। `নিপিড়নের বিরুদ্ধে নড়াইল’ আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু এর সভাপতিত্বে এড. কাজী বশিরুল হক এর পরিচালনায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ্যড. এস এ মতিন, এড. রওশন আরা কবির , নড়াইল জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, আইনজীবি সমিতির সভাপতি এড.ওমর ফারুক সাধারণ সম্পাদক এ্যড. মাহামুদুল হাসান কায়েস প্রমূখ। বক্তরা বলেন, জেলা প্রর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা সহ প্রায় ৩’শ পুলিশের উপস্থিতিতে একজন নিরাপরাধ শিক্ষকে কেন জুতার মালা পরিয়ে কলেজ ঘোরানো হয়েছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশ সুপার, জেলা প্রশাসক কে দায়ী করে বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলেন। কলেজের আভ্যন্তরীন রাজনীতির কারনে শিক্ষককে জুতার মালা পরানো কে জাতির প্রত্যেকেকে জুতার মালা পরানো উল্লেখ করে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটিকে দোষী সাব্যস্ত করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর