শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২৩-০৬-২১
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড হাসপাতালের উদ্যোগে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯ টা থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। বাংলাদেশ কুমিল্লা সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এর বহিরাঙ্গণ অনুশীলনে, কুমিল্লা সেনানিবাসের সম্মানিত জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান এর সরাসরি তত্ত্বাবধানে মুরাদনগরের বাখরনগর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এ ৩৫ ফিল্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল ওয়াহিদা রহমান এবং তার অধিনে দক্ষ এবং অভিজ্ঞ এক মেডিকেল টিম প্রায় ২ হাজার রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়াও নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগ নির্নয়ের জন্য একটি রক্ত পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি সকল আগ্রহী মানুষের জন্য বিশেষ করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আরো একটি রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্র সংযোজন করা হয়েছে।
উল্লেখ্য, রক্ত পরীক্ষা শেষে সকল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট যথাযথ রোগীর কাছে বিনামূল্যে হস্তান্তর করা হয়।
গ্রাম বাংলার দুঃস্থ অসহায় পীড়িত মানুষের দ্বারপ্রান্তে দাড়িয়েপ্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে পীড়ামুক্ত সুস্থ্য সবল এবং সক্ষম নাগরিক সহায়ক ভূমিকা পালন করে জাতির উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে, সহযোগিতা করাই আমাদের অন্যতম লক্ষ্য।
এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন মেজর ওয়াসিম, মেজর রেজওয়ানা, মেজর শাহাদাত, ক্যাপ্টেন স্নিগধা, ক্যাপ্টেন তিতলি প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited