শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:০৮ পিএম, ২০২২-১২-১৮
আব্দুস সবুর খান, টঙ্গী ঃ গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গণভবনে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী নির্বাচন সামনে রেখে এবং গাজীপুরে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। একই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই তার বাসায় হাজার হাজার নেতাকর্মী ফুল নিয়ে ভীড় জমায়।
এ সময় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল গাজীপুরের নবনির্বাচিত মেয়রকে ষড়যন্ত্র করে তাকে ফাসিয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল অপকর্ম দূর করে দিয়ে আজ প্রমাণ করেছে মেয়র নির্দোষ। জনগণের ভালোবাসায় সিক্ত জনগণের নন্দিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের জন্য শুভেচ্ছা ভালবাসা রইল। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited