শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২৩-০৪-১৩
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের বদরগঞ্জে মটরবাইক মিস্ত্রি বিপ্লব কে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে বিদ্যুৎ সট ও লাঠিপেটা করেন কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মানিক। গতকাল সকালে বদরগঞ্জ পৌর শহরের সিও বাজারে চেয়ারম্যানের মানিক মটরস ও টর্চারসেলে এই নির্মম নির্যাতনের ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পৌর শহরের সিও বাজারে কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মানিকের মানিক মটরস নামে একটি শোরুম রয়েছে। ওই শোরুমে মটরসাইকেলের ব্যবসার পাশাপাশি বিভিন্ন অজুহাতে অসহায় নিরিহ মানুষদের কে কৌশলে ডেকে নিয়ে এসে শোরুমের দরজা বন্ধ রেখে চেয়ারম্যান মানিক নিজহাতে মারপিট করেন। শোরুমে একের পর এক নির্যাতনে একধিক মানুষ পঙ্গুত্ব জীবন যাপন ও হার্ড এট্যাক করে মৃত্যু বরণ করেছেন। এসব ঘটনা নিয়ে থানায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফলে চেয়ারম্যানের মানিক মটরস শোরুমটি মানিক টর্চারসেল হিসাবে পরিচিত সহ জনমনে আতংক সৃষ্টি করে। এদিকে ঘটনাদিন সকালে আবারো সিও রোডের বিপ্লব নামে একজন মটরসাইকেল মিস্ত্রিকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে চেয়ারম্যান মানিক তার টর্চারসেলে আটকে রেখে বিদ্যুৎ সট ও লোহার লড দিয়ে মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় মটরবাইক মিস্ত্রি বিপ্লব কে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী মটরবাইক মিস্ত্রি বিপ্লব বলেন, তার দোখানের একজন মিস্ত্রি আমার কাছে ঢাকার মহাজনের মোবাইল নম্বর চায়, আমি তাকে মোবাইল নম্বার দেওয়ার অপরাধে চেয়ারম্যান নিজহাতে আমাকে বিদ্যুৎ সট ও লোহার লড দিয়ে মারপিট করেছেন। আহত মটরবাইক মিস্ত্রির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সুমি বলেন, কয়েক মাস আগে ওই কুখ্যাত চেয়ারম্যান মানিক তার শোরুম ও টর্চারসেলে নির্যাতনে এক সরকারী কর্মকর্তা নিহত হয়েছে, আজ আবার সেইভাবে আমার বাবাকেও বিনা অপরাধে মারপিট করেন চেয়ারম্যান, তার বিরুদ্ধে কথা বলার মতো সমাজে কেউ নেই, আমি মেয়ে হিসাবে বিচার চাই, কেন আমার বাবাকে মারপিট করা হলো। এদিকে আজ বিকাল থেকে উপজেলা মটরবাইক মিস্ত্রি সমবায় সমিতি মানিক চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে কর্মবিরতি ও ধর্মঘট ডাক দেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited