শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৮ পিএম, ২০২১-০৭-০৪
আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ এইচ আজম খাঁন’র স্ত্রী, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন এর শ্বাশুড়ী, জেলা পরিষদ সদস্য এ আই ফয়সাল খাঁন জনি’র মা এবং গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী ফেরদৌস আরা খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি (ফেরদৌস আরা খাঁন) ক্যান্সারে আক্রান্ত হয়ে ছিলেন পরে করোনা ভাইরাসেও আক্রান্ত হন। প্রথমে তাঁকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে গত ৯জুন২১ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা আরো অবনীতি হলে ওই হাসপাতালের আইসিইউতে এবং বেশ কিছু দিন হলে লাইফ সাপোর্টে থাকেন। প্রায় ২৫দিন চিকিৎসাধীন থাকার পর ৪জুলাই ২১ রোববার বেলা আনুমানিক পৌনে ৩টায় দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩বছর, তিনি ১মেয়ে ১ছেলে, নাতী- নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ৫জুলাই২১ সোমবার বাদ যোহর উপজেলার রামেশ^রপুর ইউনিয়নের জাগুলী গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে তাঁর জামাই উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন সাংবাদিকদের জানিয়েছেন। এ দিকে তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন’সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited