শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২২-০৬-২৮
মোর্শেদুল সাজু, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: হোমনায় নিখোঁজের ১৮ দিন পর স্কুল ছাত্রের হৃদয়ের (১২) গলিত লাশের খ-িত অংশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার নয়াগাঁও গ্রাম সংলগ্ন নদী থেকে তার গলিত লাশের খ-িত অংশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, লাশটি অনেক দিন পানিতে থাকার ফলে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে পরনের প্যান্ট দেখে স্বজনেরা লাশটি নিখোঁজ হৃদয়ের বলে শনাক্ত করেন।
সে উপজেলার আছাদপুর হাজী সিরাজদ্দৌলা ফারুকী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার চিৎপুর গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের পুত্র।
নিহতের চাচা এনায়েত উল্লাহ বলেন, গত ১১ জুন দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে হৃদয় আর ঘরে ফেরেনি। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত ১২ জুন হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। তিনি আরো জানান, হৃদয় নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে হৃদয়ের লাশ উদ্ধারের পর তার স্কুলের সহপাঠিসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে আসছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানি থেকে গলিত লাশের খ-িত অংশ উদ্ধার করা হয়েছে। পরনের প্যান্ট দেখে পরিবারের লোকজন লাশটি নিখোঁজ হৃদয়ের বলে সনাক্ত করেন। লাশের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) হাসপাতালে পাঠানো হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited