চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশাখোর পুত্রের কান্ড : টাকার জন্য মা’কে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশাখোর পুত্রের কান্ড : টাকার জন্য মা’কে কুপিয়ে জখম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৪ পিএম, ২০২১-০৩-১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশাখোর পুত্রের কান্ড : টাকার জন্য মা’কে কুপিয়ে জখম

ইসমাঈল হোসেন,(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশার টাকার জন্য মা সায়েরা বেগম-(৪৫) কে কুপিয়ে জখম করেছে ছেলে মাসুদ মিয়া। রোববার রাতে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে। মাসুদ মিয়া উপজেলার বিদ্যাকুট গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে। আহত সায়েরা বেগমকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পুলিশ ও আহতের পরিবারের সদস্যরা জানান, মাসুদ মিয়া দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করতো। রোববার বিকেলে মাদকাসক্ত মাসুদ মাদক কেনার জন্য তার মায়ের কাছে টাকা চায়। মা সায়েরা বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদ মিয়া ঘর থেকে বটি দা নিয়ে সায়েরা বেগমকে এলোপাথারী কুপিয়ে জখম করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে সায়েরা বেগমকে উদ্ধার করে এবং মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে মাসুদকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত সায়েরা বেগম জানান, ছেলে মাসুদ মিয়া সকাল থেকেই মাদকের টাকার জন্য উৎপাত শুরু করে। বিকেলে টাকা দিতে না পারায় তাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাসুদ মিয়ার চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মাসুদ মিয়াকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর