শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১১ পিএম, ২০২০-১২-২৩
বিহারী চাকমা : রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২০ সালের সর্বশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা, প্রথাগত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্তরক্ষী বাহিনী ১২ বিজিবি ও ৪৫ বিজিবি’র প্রতিনিধিরা জানান- সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরা চালান বন্ধে বিজিবির টহল কার্যক্রম জোরদার রয়েছে। প্রতিবেশী দেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে সুসম্পর্ক রয়েছে। নিয়মিত পতাকা বৈঠক হয় এবং সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সীমান্তবর্তী ইউনিয়ন বড়হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা জানান- সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সীমান্তরক্ষী বাহিনীর রাজনগর জোনের উদ্যোগে ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় মানুষ অনেক সুবিধা ভোগ করছে।
সভায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বরকলে এ পর্যন্ত মাত্র ১০ জনের কোভিড’১৯ শনাক্ত হলেও সবাই সুস্থ হয়েছেন। আগামী দিনগুলোতেও করোনা মোকাবেলায় সকলকে সতর্ক ও সচেতন হবার আহবান জানানো হয়।
চলতি শীত মৌসুমে বরকল উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র শীতার্ত মানুষ যাতে যথাসময়ে সরকার প্রদত্ত কম্বল পায় সেগুলো দ্রুত বিতরণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের তাগিদ দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। এসময় সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা জানান- ইতোমধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন- মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমি ও গৃহহীনদের জন্য বরকল উপজেলায় ১৯টি বাড়ির মধ্যে ১০টি বাড়ি নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আরো ৯টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে। বাড়ি নির্মাণের কাজ দ্রুত শেষ করে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে।
হেডম্যান প্রতিনিধি স্বপন চাকমা বলেন- এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে হেডম্যান কার্বারীরা ভুমিকা রাখছেন। আইন-শৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, বরকল থানার পরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল আবছার প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited