শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২২-১০-০৯
আলম খান, নরসিংদী প্রতিনিধি : জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারিতে, এখন থেকেই লাঠিশোটা প্রস্তুত হচ্ছে। লাঠিশোটার মহড়া শুরু হয়ে গেছে। হঠকারিতা কোন পর্যায়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে! তিনি বলেন, কীসের নির্বাচন, আগে জান বাঁচানোর চিন্তা করেন। নির্বাচনের খেলা হবে বলে আমার মনে হয় না। বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে দেশে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে।
শনিবার (৮ অক্টোবর) রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাকের পার্টির চেয়ারম্যান। ফরিদপুরের সদর উপজেলার কৈজুরি ইউনিয়নে জাকের মঞ্জিল দরবার শরীফে এর আয়োজন করা হয়। এই আয়োজনে সারাদেশ থেকে আসা কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মোস্তফা আমীর ফয়সাল আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং ছাড়া উপায় নাই যা আমরা আগেই বলেছি। দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখনও সময় আছে ঐক্যবদ্ধ হোন। কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনও ক্ষমতার রাজনীতি করে না। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited