চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লিভারপুলের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক:    |    ০১:২৮ পিএম, ২০২২-০২-২০

লিভারপুলের জয়রথ ছুটছেই

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির মাটিতে নামার রাতে জয়ের দেখা পেল লিভারপুল। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে নরউইচ সিটিকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে টানা আট ম্যাচ জিতল ইয়ুর্গেন ক্লপের দল। পাশাপাশি প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকলো লিভারপুল।  
ঘরের মাঠে শুরু থেকেই নরউইচকে চেপে ধরে সালাহ-মানেরা। তবে প্রথমার্ধে পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের স্তব্ধ করে এগিয়ে যায় নরউইচ সিটি। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। একে একে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

পঞ্চম মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে লিভারপুল। মোহামেদ সালাহর ক্রস দূরের পোস্টে দৌড়ে এসে পোস্টের কাছ থেকে গতির শট নেন টিসিমিকাস কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। ২০তম মিনিটে  সালাহর হেড গোললাইন থেকে ব্লক করে দেন নরমান। ২৮তম মিনিটে কাছের পোস্ট থেকে সাদিও মানের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৪৮তম মিনিটে অ্যানফিল্ডকে স্তব্দ করে এগিয়ে যায় নরউইচ সিটি। ডি বক্সের বাইরে থেকে দারুণ গোল করেন রাশিকা। বক্সের সামনে জায়গা তৈরি করার চেষ্টা করেন সারগেন্ট, এরপর দিক পাল্টে বাঁ দিকে গিয়ে দেখে শুনে রাশিকার উদ্দেশ্যে ছেড়ে দেন বল, সেখান থেকে তার ডান পায়ের বাঁকানো শট বক্সের ভেতরে লিভারপুর ডিফেন্ডার মাতিপের পায়ে লেগে দিক পালটে বল জালে জড়ায়।  

৬৪তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সাদিও মানে। হেন্ডারসনের হাওয়ায় ভাসানো ক্রস হেডে করে মানের দিকে বাড়ান টিসিমিকাস। হেড ব্যাক ভলিতে লক্ষ্যভেদ করেন সেনেগালের এই ফরোয়ার্ড। তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ান সালাহ। গোলরক্ষক অ্যালিসনের বাড়ানো লম্বা বল নরউইচের অর্ধে নিয়ন্ত্রণে নিয়ে সফরকারীদের রক্ষণ ভেঙ্গে দুর্দান্ত গোল করেন এই মিসরীয় ফরোয়ার্ড। ৮১তম মিনিটে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন দিয়েগো জোতা। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে নামিয়ে আনল লিভারপুল। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৬৩। ২৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানেই থাকলো নরউইচ সিটি।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর