চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৩৫ পিএম, ২০২২-০১-২৭

বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে

বাংলাদেশ ও জাপান এ বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করবে।  
দুই দেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
বাংলাদেশ ও জাপান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে ঢাকা ও টোকিওতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এসব আলোচনা হয়। বুধবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।   
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন।  

তিনি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জাপানের উন্নয়ন সহযোগিতার কথা স্মরণ করেন। উভয় পক্ষই ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরের কথা স্মরণ করেন, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ় ভিত্তি স্থাপন করেছিল। বৈঠকে জাপানের রাষ্ট্রদূত জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করবে। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন এবং কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে তাদের স্থানান্তরের বিষয়ে জাপান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে এবং রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিরাপদ প্রত্যাবর্তনে মিয়ানমারকে রাজি করাতে জাপানের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদানের প্রশংসা করেন। তিনি আরও জাপানি বিনিয়োগের পরামর্শ দেন। জাপানি রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, জাপানি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আগামী বছরের শুরু থেকে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপন করবে। তিনি বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের সুবিধার্থে শুল্ক ও সংশ্লিষ্ট বিষয়গুলো সহজ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
 
রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর