শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২১ পিএম, ২০২৩-০১-২০
আলম খান // দিবসটি উপলক্ষে শহীদ আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়ায় শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, সরকারি শহীদ আসাদ কলেজ, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে, শহীদ আসাদ সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শহীদ আসাদের পুরো নাম মোহাম্মদ আমানুল্লাহ আসাদুজ্জামান। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এই নেতা ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের জানুয়ারির ২০ তারিখ পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আসাদ। এরপরই সকল শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে আসেন। বিস্ফোরিত হয় গণঅভ্যুত্থানের, পতন হয় আইয়ুব খানের।পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited