চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিবের বাড়ীতে আগুন

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিবের বাড়ীতে আগুন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:০৩ পিএম, ২০২৩-০৬-০১

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিবের বাড়ীতে আগুন

আসাদুুুজ্জামান বাদল,নরসিংদী প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন-এর বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের চিনিশপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত খায়রুল কবির খোকনের বাড়ীটিতে গতকাল বুধবার বিকেলে এ অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটে। বিকাল পাঁচটার দিকে একদল যুবক ইটপাটকেল নিক্ষেপ করে এলাকায় আতংক সৃষ্টি করে খোকনের বাড়ীতে আগুন ধরিয়ে দেয় এবং কেউ কিছু বুঝার আগেই হামলাকারীরা দ্রুত চলে যায়। আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকাবস্থায় এলাকাবাসী নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে খায়রুল কবির খোকনের দুতলা বাড়ীটির দ্বিতীয় তলার আংশিক পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকনের বাড়ীর সামনে অবস্থান নিয়েছে।
এব্যাপারে নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, নরসিংদী জেলা ছাত্র দলের আভ্যন্তরিন কোন্দলের কারণে গত ২৫ মে মোটরসাইকেল শোডাউনে গুলিবিদ্ধ হয়ে পদবঞ্চিত দুই ছাত্রদল কর্মী নিহত হয়। এর পর থেকে নরসিংদী শহরে আতংক বিরাজ করছে। এ হত্যায় খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনের নাম উল্লেখ্য করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন নিহত সাদেকুর রহমানের বড় ভাই মোঃ আলতাফ হোসেন। হত্যার ঘটনার পর খোকন বিরোধী পদবঞ্চিত নেতাকর্মী ও হাজীপুর এলাকাবাসী রবিবার সকালে খোকন ও তার স্ত্রীসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এছাড়া শহরের মোড়ে মোড়ে ফাঁসির দাবী জানিয়ে পোস্টার সাটানো হয়েছে। এলাকাবাসীর ধারনা এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর