শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২১-০৬-০৪
আল আমিন মন্ডল (বগুড়া) ঃ শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারের ১ম (প্রথম) মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ায় মরহুমের কবর জিয়ারত শেষে গ্রামের বাড়ীতে কোরআন খতম এবং বাছআছর বায়তুস সূজূত জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। এরপর আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ এবং মিষ্টি বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ এর ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ডাঃ বদিউজ্জামান, আবু সাইদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর রশিদ সিদ্দিকী, সহধর্মীনি রুবিনা নাহিদ, লালু’র পুত্র ও সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও আরাফাত রহমান স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির উপদেষ্টা এবং বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, দৈনিক উত্তরকোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপদেষ্টা তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি ও (নাতি) নূর নাসরুম সিদ্দিকী, পরিচালক সার্দাদুউজ্জামান তালুকদার জাওয়াত। আরোও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান ও সাংবাদিক রেজাউল করিম রেজা, গাবতলী প্রতিনিধি আল আমিন মন্ডল, বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের ছাত্রদল নেতা মামুন, বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা রাফিউল ইসলাম, শহর ছাত্রদল নেতা রুমন, সদর উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, থানা ছাত্রদল নেতা শুভ আহম্মেদ প্রমূখ। উল্লেখ্য, মরহুম অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র পুত্র এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র বড় ভাই ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited