শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩০ পিএম, ২০২৩-০১-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার আলীপুর একাদশ মাধবপুর একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে মোটর সাইকেল ও রানার্সআপ দলকে ফ্রিজ উপহার দেওয়া হয়। নক আউট পদ্ধতিতে চলা এ টুর্নামেন্ট ১৬ টি দল অংশগ্রহণ করে।
মেহেদী ডোর এন্ড ফার্নিচারের আয়োজনে গতকাল শনিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুই দলের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, আওয়ামী লীগ নেতা গাজী ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান সাদেক সরকার, মফিজুল ইসলাম গনি, তাইজুল ইসলাম মোল্লা ও মোজাম্মেল হোসেন , যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
কানায় কানায় পূর্ণ মাঠে অন্তত দশ হাজার দর্শক এই খেলা উপভোগ করেন। খেলা পরিচালনায় প্রধান রেফারি ছিলেন শফিকুল ইসলাম মুন্না ও সহকারী রেফারির দায়িত্ব পালন করেন উমর ফারুক এবং হাবিবুর রহমান। ধারা বর্ণনায় ছিলেন কবি দেলোয়ার।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited