শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২২-০৯-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় দুই কেজি গাঁজাসহ ১ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় সঙ্গীয় একাধিক মাদক ও ধর্ষণ মামলাসহ দুই জন পলাতক আসামী পালিয়ে গেছে। গ্রেপতার মো. রফিকুল ইসলাম প্রকাশ নবী (৩৮) উপজেলার দ্বাড়িগাঁও গ্রামের আবদুল বাতেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটায় তাকে গ্রেপতার এবং মাদক মামলায় গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গ্রেপতার রফিকুল ইসলাম নবীসহ আরও দুজন গোয়ারীভাঙা ব্রিজের ওপর গাাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপতার এবং শরীর তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গোয়ারীভাঙা গ্রামের কালা মিয়ার ছেলে মো. নবী এবং মাদক ও ধর্ষণ মামলাসহ ৮ মামলার পলতাক আসামী দ¦াড়িগাঁও গ্রামের হাসান আলীর ছেলে মো. সুমন পালিয়ে যায়।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুই কেজি গাঁজাসহ মাদক মামলার আসামী আটক রফিকুল ইসলাম প্রকাশ নবীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামীদের গ্রেপতারে পুলিশের অভিযান আব্যাহত আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited