চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে শিশু অপহরণ ও হত্যা : ৩ আসামীর যাবজ্জীবন

মুরাদনগরে শিশু অপহরণ ও হত্যা : ৩ আসামীর যাবজ্জীবন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৭ পিএম, ২০২৩-০৯-১৩

মুরাদনগরে শিশু অপহরণ ও হত্যা : ৩ আসামীর যাবজ্জীবন

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমান (০৫) কে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন ও একজনকে ১৪ বছরের কারদন্ডপ্রদান করেন আদালত।
মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোয়াজ্জেম হোসেন এ রায় দেন। নিহত আব্দুর রহমান উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংকাটিয়া গ্রামের ওমান প্রবাসী ফারুক মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে আব্দুর রহমান ছিলো সবার বড়।
দন্ডপ্রপ্তরা হলো, মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে ময়নাল হোসেন (৩৩), আবু মুসার ছেলে নাজমুল হাছান (৩০), রবিউল হাসান (৩৪) ও ছালামত খানের ছেলে শাহীন খান (২০)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আলোচিত এ মামলায় ন্যায় বিচার প্রাপ্তিতে স্বস্থি প্রকাশ করে স্থানিয়গণ । এলাকাবাসী মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুল ইসলাম (বিপিএম) এর প্রশাংসায় পঞ্চমুখ।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২১ফেব্রুয়ারী রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া এলাকার নিজ বসত ঘর থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে নিয়ে যায় তার আপন ফুফা নাজমুল হাছান সহ উল্লেখিত আসামীরা। পরবর্তীতে আব্দুর রহমানের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবী করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারী আব্দুর রহমানের পিতা ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মামলাটির তদন্তভার পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। ২৯ মার্চ পরিবারের কাছে আসামীদের দাবীকৃত ৩০লাখ টাকা দেওয়ার জন্য আসামীরা আব্দুর রহমানের পরিবারকে উপজেলার আলীরচর এলাকায় আসতে বলে। পরে এসআই হামিদুল ইসলামে নেতৃত্বে ছদ্মবেশে একদল পুলিশ আলিরচর এলাকায় গেলে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় আসামী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আসামীদের ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয় হয় এসআই হামিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার সহ মামলার ১ নম্বর আসামী ময়নাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী এসআই হামিদুল ইসলাম বলেন জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, আব্দুর রহমানকে অপহরণ করে তার পিতার নিকট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। উক্ত দাবীকৃত টাকা দিতে না পারায় অপহরণের ১০দিন পর ভিকটিম আব্দুর রহমানকে ময়নাল হোসেনসহ অন্য আসামিরা গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে আসামি ময়নালের আবাদি জমিতে মাটি খুড়ে পুঁতে রাখা হয়। এবং ময়নাল হোসেনের দেখানো জমি থেকে থানা পুলিশ আব্দুর রহমানে লাশ উদ্ধার করে।
মামলার পিপি এডভোকেট আমজাদ হোসেন বলেন, রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষেআসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ময়নাল হোসেন, নাজমুল হাছান ও শাহীন খান কে যাবজ্জীবন ও প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান ও আনাদয়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও অপর আসামি রবিউল হাসানকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।
ভিকটিম আব্দুর রহমানের মা শাহিনুর আক্তার বলেন, এ রায়ে আমাদের পরিবার সহ এলাকাবাসী অনেক খুশি হয়েছে। এ রায়ে আমার ছেলের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। দেশে এমন ঘটনা যেন না ঘটে তাই আমার ছেলে হত্যাকারী আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী করছি।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর