শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২৩-০৩-১২
সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে হস্তান্তরের আগেই একটি নবনির্মিত বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্রে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭২ নং ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২০-২০২১ ইং অর্থবছরে দরপত্র প্রক্রিয়া শেষে একেমা অ্যান্ড জেবি নামের একটি প্রতিষ্ঠান সাড়ে ৫ কোটি টাকার চুক্তিতে ভবনটির নির্মাণ কাজ শুরু করে। এরপর থেকে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইতিমধ্যে ভবনটির শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দকৃত সমুদয় বিল তুলে নিয়েছেন ঠিকাদার। যে কোন মুহুর্তে ভবনটি হস্তান্তর করা হবে। রোববার ভবনটি পরিদর্শনকালে দেখা যায়, নীচ তলার মেঝেতে অসংখ্য ফাটল ধরেছে। পেছনে সিঁড়ির টি বিমে বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এ সময় উপরে ওঠার জন্য প্রকল্পের দায়িত্বে থাকা কেয়ারটেকার মালেক মুন্সিকে গেট খোলার অনুরোধ করলে তিনি চাবি নিয়ে আসার কথা বলে গা ঢাকা দেন। পরে মুঠো ফোনে পটুয়াখালী থেকে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি বাপ্পি বলেন, সঠিক নিয়মে সিডিউল মেনেই কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, কিছু স্থানে হেয়ার ক্রাক হয়েছে। এটা ঠিক করার নির্দেশ দেয়া হয়েছে।নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষ কনাজমা বেগম বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, প্রকল্প পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited