শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২১-০৬-২৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্ঠাকারী বিএনপি-জামাতের ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলে তাদের কবর দেয়া হবে। ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি বেঁচে আছেন, আমাদের প্রানের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদেরকে তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরাই প্রতিহত করে দেবে। ২০০১ সালের পর বিএনপি জামায়াত সরকারের আমলে আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দেশে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশে^ বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে। আমাদের নেত্রী বাংলাদেশকে তলা বিহিন ঝুড়ী থেকে উন্নত ও টেকসই বাংলাদেশে রূপান্তর করেছে। আসছে ইউপি নির্বাচনে আ’লীগের কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করার হুশিয়ারি দিয়ে হানিফ বলেন, দল ভারী করার জন্য জামাত-রাজাকারদের কোন প্রেতাত্তাকে দলে স্থান দেয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনীদের কোন স্বজনদেরকেও দলের ভেতরে স্থান দেয়া যাবে না। খুনী মোস্তাকের জন্ম কুমিল্লায় হলেও এখানে অনেক ত্যাগী আ’লীগ নেতা-কর্মী ছিল ও বর্তমানে আছে।সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষে কুমিল্লা উত্তর জেলার উপজেলা ভিক্তিক আ’লীগের নেতা-কর্মীদের সাথে আগামী ১১ ও ১২ জুলাই ঢাকায় বৈঠক করার কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব) সুবীদ আলী ভূইয়া, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. প্রান গোপাল দত্ত, সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীগণ। বিএনপি’র জামাতের ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলে তাদের কবর দেয়া হবে-মাহবুবুল আলম হানিফ বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্ঠাকারী বিএনপি-জামাতের ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলে তাদের কবর দেয়া হবে। ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি বেঁচে আছেন, আমাদের প্রানের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদেরকে তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরাই প্রতিহত করে দেবে। ২০০১ সালের পর বিএনপি জামায়াত সরকারের আমলে আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দেশে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশে^ বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে। আমাদের নেত্রী বাংলাদেশকে তলা বিহিন ঝুড়ী থেকে উন্নত ও টেকসই বাংলাদেশে রূপান্তর করেছে। আসছে ইউপি নির্বাচনে আ’লীগের কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করার হুশিয়ারি দিয়ে হানিফ বলেন, দল ভারী করার জন্য জামাত-রাজাকারদের কোন প্রেতাত্তাকে দলে স্থান দেয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনীদের কোন স্বজনদেরকেও দলের ভেতরে স্থান দেয়া যাবে না। খুনী মোস্তাকের জন্ম কুমিল্লায় হলেও এখানে অনেক ত্যাগী আ’লীগ নেতা-কর্মী ছিল ও বর্তমানে আছে।সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষে কুমিল্লা উত্তর জেলার উপজেলা ভিক্তিক আ’লীগের নেতা-কর্মীদের সাথে আগামী ১১ ও ১২ জুলাই ঢাকায় বৈঠক করার কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব) সুবীদ আলী ভূইয়া, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. প্রান গোপাল দত্ত, সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীগণ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited