শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২১-০৬-২২
জিএসএস নিউজ ডেস্ক : কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মানিত পরিচালক হাজী মােঃ ইলিয়াছ এর মৃত্যুতে মঙ্গলবার (২২জুন) সকাল ১১টায় চেম্বার কার্যালয়ে এক শােক সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বার সভাপতি মােহাম্মদ আলী সভাপতিত্ব করেন।
উক্ত শােক সভায় সর্ব জনাব, ড. মােঃ ছানা উল্লাহ, মাহবুবুল হক মুকুল মিজানুর রহমান চৌধুরী, আর জাফর ছিদ্দিকী, আবুল কাশেম, নাজমুল হক চৌধুরী বাবুল, মােরশেদ মােহাম্মদ আলী, মােহাম্মদ আলমগীর, মােঃ সেলিম উদ্দিন, টিপু সুলতান সহ আরাে অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত শােক সভায় সর্ব জনাব ড. মােঃ ছানা উল্লাহ, মাহবুবুল হক মুকুল, আবু জাফর ছিদ্দিকী, নাজমুল হক চৌধুরী বাবুল তাঁর জীবনের বিভিন্ন দিক ও কার্যাবলীর উপর বিস্তারিত আললাচনা করেন। বক্তারা বলেন, তিনি নির্ভীক, সত্যনিষ্ঠ ও কর্মবীর ব্যক্তি ছিলেন। তিনি একাধারে সাংবাদিক, সমাজকর্মী ও মানবাধিকার কাজে নিবেদিত ছিলেন। জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পের সমস্যা সমাধানে তিনি সােচ্ছার ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা একজন সুযােগ্য ব্যক্তিকে হারালেন। এতে জেলা ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে জনাব হাজী মােঃ ইলিয়াছ এর কর্মদক্ষতার প্রশংসা করেন। তাঁর মৃত্যুতে কক্সবাজার চেম্বার একজন দক্ষ পরিচালককে হারালেন। সভাপতি মহােদয় তাঁর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেন এবং শােক সংসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভাশেষে খানেকায়ে হামেদিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা বেলাল উদ্দিন জনাব হাজী মােঃ ইলিয়াছ এর রূহের মাগফেরাত কামনা করে মােনাজাত পরিচালনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited