শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৩ পিএম, ২০২৩-০৩-২৯
নাজমুল ইসলাম: মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। মক্কা নগরীর মিছফালাহ এলাকার একটি হোটেলে ২৮ মার্চ মঙ্গলবার রাতে এ সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের কোষাধ্যক্ষ কাজী মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউ.কের সভাপতি, ইউ.কে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা লন্ডনের প্রবীণ সাংবাদিক কবি কে এম আবুতাহের চৌধুরী। সভায় সমাজ পরিবর্তনে লেখকদের ভূমিকা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক শরিফুজ্জামান চৌধুরী তপন। স্বরচিত কবিতা ‘আমি একজন মুক্তিসেনা ‘আবৃত্তি করেন কবি কে এম আবুতাহের চৌধুরী । আলোচনায় অংশ নেন মশিউর রহমান চৌধুরী মামুন ,আজাদ খান , সুলাইমান মোল্লা, প্রকৌশলি মাসুম । প্রধান অতিথির বক্তব্যে কবি কে এম আবুতাহের চৌধুরী বলেন, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের নেতৃত্বে সিলেট লেখক ফোরাম সমাজ , শিক্ষা , কমিউনিটি ও লেখক-সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে । তিনি আরও বলেন, শুধু বাংলাদেশে নয়, লন্ডন, সৌদি, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ফোরামের উদ্যোগে সাহিত্য সভার আয়োজন করে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে আরও বেশি করে তুলে ধরে প্রশংসা অর্জন করেছে লেখক ফোরাম। আমরা এসব কার্যক্রমকে সাধুবাদ জানাই। শরীফুজ্জামান চৌধুরী তপন তাঁর বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে লেখক ,কবি ও সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। সমাজের সকল বৈষম্য ,অবিচার ,অনাচার ও বিরাজমান সমস্যা নিয়ে লেখকরা কলম ধরেন। সৌদি আরবে হজ্ব ও ওমরা যাত্রীদের সমস্যা নিয়ে কথা বলতে হবে । এখানে বসবাসরত ৫০ লাখ শ্রমিকদের সমস্যাও তুলে ধরতে হবে। সভার সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, এই মক্কা শহর ছিল প্রাচীণ বড় বড় কবিদের শহর । এক সময় এ শহর ছিল কুফরী , শিরকী ও মূর্তি পূজার শহর । মহানবী হযরত মুহাম্মদ (সা:) একটি বর্বর ও অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর সন্ধান দিয়েছিলেন ও একটি সুন্দর সমাজ নির্মাণ করেছিলেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited