চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হোমনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪২ পিএম, ২০২০-০৮-১৬

হোমনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত

মোর্শেদুল ইসলাম শাজু কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম, হোমনা থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশসানের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী একটি সোনালু গাছের চারা রোপন করে এবং জুম অ্যাপসের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। বেলা ১১ টায় পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল, যুব ঋণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে ইউএনও রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, মুক্তিযোদ্ধা মো. হুমায়ন কবীর , হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ও সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, যুবলীগের আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ভুঁইয়া ও ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ । পরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২ লাখ ৪০ হাজার টাকা যুব ঋন বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত


শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত


জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত


কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত


মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন উপলক্ষে শিবপুর উপজেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন উপলক্ষে শিবপুর উপজেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : মেহেদী হাসান তারেক:   আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর