শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৪ পিএম, ২০২৩-০২-১৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মা সৈয়দা রাশেদা বেগমের কবর জিয়ারত করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের কেন্দ্রিয় কবরস্থানে জিয়ারত শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা অওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, কেন্দ্রিয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, এান ও সমাজ কল্যান সম্পাদক আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও সাবেক জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সাবেক এমপি কায়কোবাদের মা সৈয়দা রাশেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওইদিনই বাদ এশা মুরাদনগর সদরের বড় মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited