শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২২-০৬-১৬
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মিলাদ, দোয়া মাহফিল, সংবর্ধনা আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এএসএম গোলাম আম্বিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন, বিদায়ী শিক্ষার্থী নাফিস ইসলাম ও দশম শ্রেণির শিক্ষার্থী শাহেলা শহীদ মুক্তি প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবতী। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী।
পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মমিনুল হক।
পরে ১৯৬ জন পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited