শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২১-০১-৩১
সেখ মুজাহিদুল ইসলাম (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাট জেলায় পৌঁছলো করোনার প্রথম ডোজের ভ্যাকসিন। আজ রবিবার দুপুর আড়াইটায় বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় ভ্যাকসিনগুলো। এসময় সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য কমিটির সদস্য ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা গাড়ি থেকে ভ্যাকসিন নামিয়ে নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ কে এম হুমাউন কবীর জানান, বাগেরহাট জেলার জন্য প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন হাতে পাওয়া গেছে। এই ভ্যাকসিন ৪৮ হাজার জনকে দেওয়া যাবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে ভ্যাকসিন।
বাগেরহাট জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited