শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২০-০৯-০২
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার-কে পদোন্নতী পেয়ে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদান করার লক্ষ্যে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার।
সদ্য বিদায়ী পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গাজীপুর মেট্রোপলিটনকে দায়িত্ব নেয়ার পর থেকে আমি সততা ও নিষ্ঠার সাথে চেষ্টা করেছি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজটমুক্ত করার জন্য। দায়িত্ব পালনের প্রথম দিন থেকেই আমি এবং আমার প্রশাসনের কর্মকর্তাদের যে কোন জনসাধারণ ফোন করলে তা যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেই।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে নগরবাসীর খুব কাছে নিয়ে গিয়েছিলেন। তাঁর জনবান্ধব বেশ কিছু কর্মসূচি নগরবাসী অনেক দিন মনে রাখবে। করোনাকালে ধারাবাহিকভাবে মানবিক উদ্যোগ নেন। এসব উদ্যোগের বেশ কয়েকটি পরবর্তী সময়ে জাতীয় উদ্যোগে পরিণত হয়েছিল। মহানগর পুলিশের উদ্যোগে ত্রাণ বিতরণ, সড়কে জীবাণুনাশক ছিটানো, করোনায় আক্রান্ত রোগীদের সেবায় হাসপাতাল, প্লাজমা ব্যাংক গড়ে তোলা, রাতের অন্ধকারে বস্তিতে ত্রাণ পৌঁছানোসহ সার্বিকভাবে জনহিতকর কাজের জন্য তিনি নগরবাসীর মনে স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান মামুন, রেজাউল কবির রাজীব, শেখ শহীদুল ইসলাম, আব্দুস সবুর খান, শাহাজাহান শোভন, জাহাঙ্গীর আকন্দ, শেখ রাজীব হাসান, আল-আমিন হোসেন, বশির আলম মাল, মাহাবুব জিলানী, আসিবুল ইসলাম দুর্জয়, টিটন কুমার ঘোষ, আনু হাসান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহীনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited