শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৮ পিএম, ২০২২-০৯-২৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : কমলগঞ্জে মৌ হত্যার রহস্য উদঘাটন হয়নি দীর্ঘ সাড়ে ৭ মাসেও। আলোচিত ৬ বছরের শিশু মৃত্যুর ঘটনাটি আদালতের নির্দেশে মৌলভীবাজার পিবিআই তদন্ত করলেও কোন ক্লু উদঘাটন অথবা জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। নিহত শিশুটির মা রুবি আক্তার ও বাবা ফরিদ মিয়াসহ পরিবারের লোকজন এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবী করেন। জানা গেছে- গত ৯ মার্চ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার ৬ বছরের শিশু ফাতেমা জান্নাত মৌ (৬) এর ক্ষতবিক্ষত ও গলাকাটা লাশ ঘরের পেছনে একটি নর্দমাযুক্ত স্থান থেকে উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ সময় তার শ্বাষনালী কাটা, খাদ্যনালী বের হওয়া ও ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। ঐদিন রাতে নিহত শিশুর মা রুবি আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে ফাতেমা জান্নাত মৌ সবার ছোট। সে কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত কেছুলুটি বায়তুস সুন্নাহ জামে মসজিদ কেন্দ্রের কোরআন শিক্ষা স্তরের মেধাবী শিক্ষার্থী ছিল। এ ঘটনাটি দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সর্বশেষ চাঞ্চ্যকর ভাবে শিশু মৃত্যুর ঘটনাটি আদালতের নির্দেশে মৌলভীবাজার পিবিআই তদন্ত শুরু করে। এ ব্যপারে জানতে চাইলে মা রুবি আক্তার বাবা ফরিদ মিয়া জানান- গত কয়েক বছরে একই গ্রামের আবেদুর রহমান আবেদসহ একাধিক প্রতিবেশীর সঙ্গে তাদের কয়েকবার ঝগড়া হয়েছে। ঘটনার দিন শিশুটি যেই জায়গায় খেলতে গিয়ে ছিলো সেই স্থানে অবৈধ কোন কিছু দেখেছে। এই জন্যই তাকে হত্যা করা হয়েছে। পিবিআই এর তদন্তকারী কর্মকর্তাকে তাদের নাম দিয়েছি। তাদেরকে নিরপেক্ষ ভাবে জিঙ্গাসাবাদ করলে আসল রহস্য বের হয়ে আসবে। তিনি আরো জানান- গ্রামের আবেদুর রহমান আবেদ এর হুমকি‘র ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রী ( নং-৬৬৭/২২, তারিখ ঃ ১৪/০৭/২২) করা হয়েছে। এ বিষয়টি থানা তদন্ত করছে। বর্তমানে পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীন। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কারী সাব-ইন্সপেক্টর(নিঃ) শাহ মোকাদ্দির হোসেন বলেন- ময়না তদন্ত রিপোর্টে শ্বাসনালী, খাদ্যনালীসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘঠনার ক্লু-উদঘাটন করার চেষ্টা করছি। বাদীর দেওয়া তথ্য যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited