শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০০ পিএম, ২০২১-০৭-০৪
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে : সৌদিআরবে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে রেসিডেন্সি (আকামা )কাজ এবং সীমান্ত সুরক্ষা ব্যবস্থার লঙ্ঘনের দায়ে প্রায় ২০,০০০ লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে ও
আরব নিউজের বরাতে জানা যায় যে, গত ২৪ শে জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত সৌদির সমস্ত অঞ্চলে গ্রেফতার অভিযান চালানো হয়, সেখানে রেসিডেন্সির(আকামা) নিয়ম লঙ্ঘনের জন্য ৮,৫৭০ জন,শ্রম আইন লঙ্ঘনের জন্য ৯৪৭ জন এবং সীমান্ত লঙ্ঘনের জন্য ১০,২৯৫ জন সহ ১৯,৮১২ জন অপরাধী রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৪৭ শতাংশ ইথিওপীয়, ৫ শতাংশ সোমালি এবং ৫ শতাংশ রয়েছে অন্যান্য নাগরিক।
এছাড়াও, প্রতিবেশী দেশগুলিতে পাড়ি দেওয়ার চেষ্টা করার জন্য ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় ও এবং পাঁচজনকে লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার কাজে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়
সৌদি কর্তৃপক্ষ ৩৬,৪৫৪ জন অপরাধীকে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র পাওয়ার জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে স্থানান্তরিত করেছে, ১৪,৮৬৩ জনকে স্ব স্ব দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য স্থানান্তর করা হয়েছে এবং ১৬,২৯৪ জনকে তাদের নিজ দেশে পাঠানো হযেছে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মক্কা এবং রিয়াদ অঞ্চলে ফ্রি-টোল নম্বর (৯১১) এবং সৌদির অন্যান্য অঞ্চলে (৯৯৯) এবং ৯৯৬-এ যে কোনও আপরাধ এবং আইন লঙ্ঘনের খবর জানাতে লোকদের প্রতি আহ্বান জানিয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited