চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৬ বছর পর বালুমহাল ইজারা বাতিলের উদ্যোগ, ‘মুক্ত’ হচ্ছে গোমতী

১৬ বছর পর বালুমহাল ইজারা বাতিলের উদ্যোগ, ‘মুক্ত’ হচ্ছে গোমতী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২৫ পিএম, ২০২১-০৩-২১

১৬ বছর পর বালুমহাল ইজারা বাতিলের উদ্যোগ, ‘মুক্ত’ হচ্ছে গোমতী

মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা): কুমিল্লার গোমতী নদীর অস্তিত্ব রক্ষায় দীর্ঘ ১৬ বছর পর অবশেষে বালুমহাল ইজারা বাতিলের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বাংলা সনের চৈত্র মাস পর্যন্ত বর্তমান বৈধ বালুমহালগুলোর ইজারার মেয়াদ রয়েছে। এরপর নতুন করে সরকারিভাবে বালুমহাল ইজারা না দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, গোমতীতে এখন উত্তোলন করে বিক্রি করার মতো বালু নেই। যার কারণে মাটিখেকোরা এখন কৃষি জমির মাটি লোপাট করছে। চলমান ইজারার মেয়াদ শেষ হলে বিআইডব্লিউটিএর মাধ্যমে গোমতী নদীতে হাইড্রোগ্রাফিক সার্ভে করা হবে। সার্ভেতে নদীতে বালু না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আগামীতে গোমতীর বালুমহাল ইজারা বাতিল করা হবে।সম্প্রতি গোমতী নদী ও নদীর চরের কৃষি জমি রক্ষায় দিন-রাত অভিযান শুরু করে জেলা প্রশাসন। শনিবার (২০ মার্চ) থেকে গোমতী রক্ষায় মাসব্যাপী ২৪ ঘণ্টা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও জনি রায় শনিবার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক্টর জব্দ করেন। পৃথক অভিযানে জেলার দেবিদ্বার চরের কৃষি জমির মাটি কাটায় ব্যবহূত তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এর আগে বুধ (১৭ মার্চ) ও বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতভর অভিযানে ১০টি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ ছাড়া কৃষি জমির মাটি উত্তোলনে জড়িত সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২০০৫ সালে গোমতী নদীর বালুমহাল সরকারিভাবে ইজারা দেওয়া শুরু হয়েছিল। দেশজুড়ে গোমতীর বালুর বেশ চাহিদা থাকায় ইজারাদাররা শুরু থেকেই বেপরোয়া হয়ে পড়েন বালু উত্তোলনে। গোমতী নদীর কুমিল্লা সদর উপজেলার অংশে সরকারিভাবে ইজারা দেওয়া ছয়টি বালুমহাল রয়েছে। এ ছাড়া জেলার বুড়িচং উপজেলার অংশে রয়েছে আরও একটি। প্রতি বছর বাংলা সনের বৈশাখ মাসে এসব বালুমহাল ইজারা দেওয়া হয়ে থাকে। তবে কয়েক বছর থেকেই বৈধ ওই সাতটি বালুমহাল ছাড়াও কয়েকশ স্থান থেকে বালু উত্তোলন শুরু করেন প্রভাবশালী বালুখেকোরা। এভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়ে ঐতিহ্যবাহী গোমতী। এদিকে, এ বছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন বালু-মাটিখেকোরা। নদী গিলে খাওয়ার পর চরের কৃষি জমিও খেতে শুরু করেন তারা। কুমিল্লা অংশে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ নদীর বেশিরভাগ স্থানেই চরের কৃষি জমি এখন ক্ষতবিক্ষত হয়ে পড়ে ভেকু আর কোদালের আঘাতে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, গোমতী নদী আমাদের কুমিল্লা তথা দেশের সম্পদ। গোমতীর অস্তিত্ব রক্ষার দাবি আমাদের দীর্ঘদিনের।চলমান অভিযানকে আমরা স্বাগত জানাই। তবে এই অভিযানকে সফল করতে হলে রাজনৈতিক ও প্রভাবশােিদর ক্ষমতার ঊর্ধ্বে থেকে প্রশাসনকে কাজ করতে হবে। আমরাও চাই বালুমহাল ইজারার নামে গোমতী ধ্বংস বন্ধ হোক। এই ইজারা গোমতীর জন্য ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সম্প্রতি সরেজমিনে রাতের বেলায় গোমতীর মাটি উত্তোলনের দৃশ দেখার পর এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন। আমরা আগামী এক মাস ২৪ ঘণ্টা গোমতী ও চরের কৃষি জমি রক্ষায় অভিযান পরিচালনা করে যাব ,এটা স্যারের নির্দেশনায়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর