শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০৮ পিএম, ২০২৩-০১-১৪
মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ৬ দিনব্যাপি যাত্রা উৎসব-২০২৩। ১৪ জানুয়ারি ২০২৩ ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯.১৫টা পর্যন্ত ৩৬টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চস্থ হবে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৩ একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হলো ১৪তম যাত্রা উৎসব-২০২৩-এর প্রথম দিনের আয়োজন।
দুপুর ২ টা থেকে মনিষা অপেরা, গোপালগঞ্জ এবং নিউ বাংলার মুখ নাট্য সংস্থা, জামালপুর-এর ‘কাশেম মালার প্রেম’; আয়নাল অপেরা, শেরপুর এবং রাজন অপেরা, জামালপুর এর ‘আলোমতি প্রেমকুমার’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হয়। যাত্রাপালাগুলোর পালাকার ছিলেন সামছুল হক। চুমকী অপেরা, গোপালগঞ্জ এর যাত্রাপালা ‘মানবী দেবী‘র পালাকার এবং গোল্ডেন-৯ নাট্য গোষ্ঠী, ঢাকার ‘মায়ের চোখে জল’ এর পালাকার ছিলেন ‘ রঞ্জন দেবনাথ।
নাট্য, সাহিত্য ও যাত্রাব্যক্তিত্বসহ যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে। পালা মূল্যানয়কারী সম্মানীত সদস্যবৃন্দরা হলেন- খায়রুজাহান মিতু, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, ইউসুফ হাসান অর্ক, তামান্না হক সিগমা।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৩টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৫৫টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৩ মঞ্চস্থ হবে বংশাই অপেরা, টাঙ্গাইল এবং নিউ শিলা নাট্য সংস্থা, জামালপুর এর যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’ও ‘কাজল রেখা’। যাত্রাপালাগুলোর পালাকার সামছুল হক। বঙ্গবাণী অপেরা, যশোর এর যাত্রাপালা ‘মায়ের চোখের জল’ এর পালাকার রঞ্জন দেবনাথ: জাগ্রত নাট্য গোষ্ঠী ঢাকার যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ পালাকার উদয় ভানু; নিউ রহীম নাট্য সংস্থা, জামালপুর এর পালাকার জসীমউদ্দিনের ‘কাশেম মালার প্রেম’ এবং তুষার অপেরা, যশোর এর পালাকার নির্মল মুখোপ্যাধ্যায় এর যাত্রাপালা ‘ প্রেমের সমাধী তীরে’।
আগামী ১৫ জানুয়ারি ২০২৩ বিকাল ৩.১৫টা থেকে মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাজল রেখা,; ‘সাগর ভাসা’;‘জেল থেকে বলছি’; ‘মহুয়া সুন্দরী’ এবং ‘কৃষ্ণ কলঙ্কিনী রাই’। ১৪তম যাত্রা উৎসব ২০২৩ এ অংশগ্রহণকারী সকল যাত্রাপালাগুলি দর্শকদের জন্য উন্মক্ত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited