শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : | ০৭:১৯ পিএম, ২০২২-০৩-১২
স্টাফ রিপোর্টার : শনিবার (১২ এপ্রিল) রাজধানীর কমলাপুরে দৈনিক আমাদের বাংলা কার্যালয়ে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের উদ্যোগে “৪র্থ শিল্প বিপ্লব (৪ওজ) উপলক্ষে বাংলাদেশের প্রস্তুুতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে নাসির আহমাদ রাসেল ৪র্থ বিপ্লবের প্রেক্ষিতে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে সবিস্তার আলোচনা করেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি এম এ বার্ণিক।
তিনি শিল্প বিপ্লবের প্রাথমিক ধারণা তুলে ধরে বলেন- “চতুর্থ শিল্পবিপ্লবের মাধ্যমে বিশ্ব উন্নতির শিখরে আরোহনের পাশাপাশি কিছু সমস্যারও সৃষ্টি হবে। সেটা হবে মানবিক সমস্যা, পেশার সমস্যা, পরিবেশের সমস্যা। গ্রামের কর্মপরিবেশ বিলুপ্তি, কুটির শিল্পের ধ্বংসসহ মালিক শ্রেণী শোষক শ্রেণিতে পরিণত হবে। সর্বোপরি মািলক ও শ্রমিক শ্রেণির মাঝে সংঘাত পরিস্থিতি সৃষ্টির আশংকা আছে।”
উক্ত পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেজন্য সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অপঃরড়হ জবংবধৎপয (কর্ম গবেষণা) শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরো বলেন, সরকারের উচিত এখনই ন্যশনাল অ্যাকশন রিচার্স সেন্টারের প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের এবং সকল পেশাজীবী শ্রেণির ডাটাবেজ তৈরি করা। পেশাজীবীদের ডাটাবেজ পর্যালোচনা করে তাদেরকে ঁঢ়-ঝশরষষ করার প্রোগ্রাম হাত নিতে হবে যাতে করে শিল্প বিপ্লবের প্রভাবে তারা যুৎসই কাজে টিকে থাকতে পারেন। যারা টিকে থাকতে পারবেননা, তাদের জন্য বিকল্প কর্মসংস্থান কি হবে সেটাও ন্যাশনাল অ্যাকশন রিচার্স সেন্টার গবেষণার মাধ্যমে নির্ধারণ করবে।
অনুূষ্ঠানের সভাপতি জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের মহাসম্পাদক মিজানুর রহমান চৌধুরী তার সমাপনি বক্তব্যে শীঘ্রই একটা অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব উপলক্ষে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের বক্তব্য জাতির কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
পঞ্চম শিল্প বিপ্লবের উপর বক্তব্য রাখেন সাইফুল আলম পাইকাড়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আগত শুভার্থীবৃন্দ ছাড়াও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ডা. মোমতাজ উদ্দিন আহমদ, মহিউদ্দিন খান চৌধুরী, মোসলেহ উদ্দিন খান মজলিশ, ডা. ম আ আ মুক্তাদির, নাজমুল আহসান, হাসানুল বান্না, সাংবাদিক এনামুল হক,আবদুর রাজ্জাক, সামিউল হাবিব সুজন, সালমা আহমেদ হীরা, খোকন শরীফ জয়, মঞ্জুরুল ইসলাম, এস এম পারভেজ, রফিকুল ইসলাম, শামীমা বেগম, জান্নাতুন নাইম শামীমা, আনিসুর রহমান চৌধুরী, এম এ হোসেন হীরা প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited