শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪২ পিএম, ২০২২-১২-২৪
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ উপলক্ষে দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল১০টায় বাদ্য-বাজনাসহ এক বর্নাঢ্য রেলী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাকের দুমকি উপজেলা সংবাদদাতা অধ্যক্ষ জামাল হোসেন, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী জেলা সংবাদদাতা ও সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মেহের মালিকা, অধ্যাপক আসাদুজ্জামান, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্যাদা, আতাউর রহমান খান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও নাসিমা সিকদার, এবং বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম প্রমুখ। এসময় দুমকি উপজেলার সমাজসেবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষা, কৃষি, মৎস্যসহ ২৮টি ক্যাটাগরীতে সফল উদ্যোক্তা ও অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited