শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২০ পিএম, ২০২২-০৯-০৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ২শ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মো. ইউনুস সরকার (৩০) ডুমুরিয়া গ্রামের মো. মহসিন সরকারের ছেলে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই গ্রামের জনৈক মো. জজ মিয়ার পরিত্যক্ত দোচালা টিনের বসত ঘরের ভেতরে একজন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের খবর পেয়ে পুলিশর এস আই ইকবাল মনিরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ইউনুস সরকারের কাছ থেকে দুইশ পিছ ইয়াবা উদ্ধার করে। এগুলোর মুল্য অন্তত ষাট হাজার টাকা। তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ২ শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইউনুস সরকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited