শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২১-০৫-২২
আনোয়ারা সংবাদদাতা : অবশেষে অতিষ্ঠ হয়ে আনোয়ারার ১০ নং ইউনিয়নের হাইলধর, ইছাখালী, মালঘর, পীরখাইন গ্রামের মাদক স্পটগুলোতে ঈদের পর থেকে দফায় দফায় মাদকাসক্ত তরুণ ও কিশোর গ্যাংগুলোকে প্রতিরোধ ও গণপিটুনী দিচ্ছে স্থানীয় জনতা । জানা যায়, এসব বখাটে, মাদক কারবারী, মাদকাসক্ত কিশোর গ্যাংগুলোর অত্যাচারে অতিষ্ঠ ছিল আনোয়ারার স্থানীয় জনসাধারণ । দীর্ঘদিন তাদের ডাক দিয়ে, শালিস বিচার করে ও পুলিশে দিয়েও এদের প্রতিরোধ করা সম্ভব হয় নি স্থানীয় জনতার। দীর্ঘদিন ধরে এসব কিশোর গ্যাং চুরি, ছিনতাই, মাদক গ্রহণ, ইভটিজিংসহ নানা অপকর্মের সাথে জড়িত থেকে স্থানীয়দের নির্যাতন ও লাঞ্ছিত করে আসছিল। তাদের পিতা-মাতাদের অভিযোগ দিয়েও এসব কিশোর গ্যাংদের অপরাধের লাগাম টানা যায়নি। এসব অপরাধীদের পিতা-মাতারাও অতিষ্ঠ তাদের অত্যাচারে। গতকাল সন্ধ্যা ৭ টায় স্থানীয় জনতা অতিষ্ঠ হয়ে মজিদখালী, চানখালী এবং সাঙ্গু নদীর মোহনা পর্যন্ত ছোট ছোট তেরপল দিয়ে তাবু টাঙ্গিয়ে মাদক এবং ইয়াবা সেবনের এসব স্পটে হামলা চালিয়ে মাদকাসক্তদের গণপিটুনি দেয়। এ সময় এসব স্পট থেকে ইয়াবা ও অন্যান্য মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে জনতা। স্থানীয় এসব বখাটে আনোয়ারার কিছু সাংবাদিক ও পুলিশের ছত্রছায়ায় বেপরোয়া হয়েছে বলে জানিয়েছেন অানোয়ারার একজন সিনিয়র সাংবাদিক। এ ব্যাপারে স্থানীয় জনতা ও এসব কিশোর গ্যাংয়ের অভিভাবকরা কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরতে আনোয়ারার সাংসদ, মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited