শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২২-০৯-২৮
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ও কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আয়শা আক্তার, কাউন্সিলর জাবেদ আলী জবে, মোঃ আফজাল হোসেন, শাহজাহান মিয়া সাজু, খোরশেদ আলম, প্রকৌশলী আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটির নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান কাজল।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আমরা সকলেই জানি আজ থেকে ১৫ বছর আগে এদেশে কি ছিল, আর বর্তমানে এদেশে কি হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী একের পর এক বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি মৃত্যুর ঝুঁকি নিয়েও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য শহীদদের আত্মার মাগফিরাত করা হয় এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited